মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতার কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ

চাঁদপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ১৪:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৪:০৪

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছেন বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী-সমর্থকরা।

বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম এ হান্নানের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ করেন।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে জড়ো হন বিএনপি নেতা হান্নানের সমর্থকরা। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান হান্নানের সমর্করা। এ সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

কর্মী সমর্থকদের দাবি, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের আগলে রেখে সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।  তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়ন দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

এদিকে, একই দাবিতে এম এ হান্নানের কর্মী-সমর্করা মঙ্গলবার ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের