লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ২০ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদি দোকানে শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিক দোকানসহ কমপক্ষে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ‘ঋণ নিয়ে ব্যবসা করছি। মুহূর্তে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিবার বা ঋণের টাকা পরিশোধ করবো, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’ সরকারিভাবে সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভয়াবহ আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।’

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘ভয়াবহ আগুনে বেশ কিছু ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার