অটোরিকশায় ট্রাকচাপা, প্রাণ হারালেন ২ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১২:০১আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৩

ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আব্দুল আলিমের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মুসলিম মিয়া (৫৫) এবং একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে (৫০) অটোরিকশাচালক ইউসুফ মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ভোরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সবজি নিয়ে সরাইল বাজারে যাচ্ছিলেন কাঁচামাল ব্যবসায়ী মুসলিম মিয়া ও একই এলাকার অটোরিকশাচালক ইউসুফ মিয়া। পথে সরাইল বড্ডাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালকসহ ট্রাকটি আটক করেন। পরে পুলিশের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে থানায় পাঠান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা সরাইল থানায় এসে কান্নায় ভেঙে পড়েন। তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দোষী চালকের বিচার দাবি করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত