ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪

জামালপুর প্রতিনিধি 
০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৯ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৯

জামালপুর সদর উপজেলায় ইজিবাইকের ওপর বাস উল্টে পড়ে পড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জামালপুর থেকে ছেড়ে রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দিয়ে উল্টে পড়ে। এতে ইজিবাইকে থাকা দুজন ও বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ৭ পর্যটক, আশঙ্কাজনক ২
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
সর্বশেষ খবর
লেক কোমোর ধারে পুরোনো ভিলায় ফিরেছে আদি জৌলুশ
লেক কোমোর ধারে পুরোনো ভিলায় ফিরেছে আদি জৌলুশ
বদলে যাচ্ছে এক মন্ত্রণালয়ের নাম, মন্ত্রিসভায় অনুমোদন
বদলে যাচ্ছে এক মন্ত্রণালয়ের নাম, মন্ত্রিসভায় অনুমোদন
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় চড়া মাশুল স্কুলছাত্রের
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় চড়া মাশুল স্কুলছাত্রের
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান