মোটরসাইকেলকে চাপা দিয়ে বাস উল্টে খাদে, ২ জন নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১৫:২০আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৫:২৯

বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। নিহতরা বাসের যাত্রী। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর গুরুতর আহত হন সাত জন। আহতরা বাসযাত্রী ও মোটরসাইকেলের আরোহী। তাদের স্থানীয় ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান আরও বলেন, ‘মোটরসাইকেলে যারা ছিলেন তারা সবাই পর্যটক। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের