ভাঙ্গায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তবে পুলিশ বলছে, থানা ভবনে হামলা, উপজেলা পরিষদ এবং হাইওয়ে থানা ভাঙচুরের মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো– রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর (৪৮),  রমিচ মোল্লা (৫২), চোকদার (৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস (৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাঙচুরসহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম