বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০২৫, ১৯:০২আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৯:০২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধন ক্রিম জব্দ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে ওই দুই যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসে।

আটক দুই যাত্রী হলো–  ফখরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। তাদের কাছ থেকে ১৯৯ কার্টন বিদেশি সিগারেট ও ২৫০টি আমদানি নিষিদ্ধ প্রসাধন ক্রিম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরে কর্মরত কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে দুবাই থেকে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বোর্ডিং ব্রিজ নষ্ট, ফ্লাইটে সাড়ে ৩ ঘণ্টা যাত্রীদের ভোগান্তি 
শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ
শাহজালাল ও শাহআমানত বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-ভ্যাপ জব্দ 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী