থানা থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৩ নভেম্বর ২০২৫, ১৫:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:০৩

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভেতর ওহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এএসআই ওহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল শনিবার রাতে নাইট ডিউটিও করেছিল ওহিদ। সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওহিদুর রহমান আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। বদলি হওয়ার জন্যও কখনও পীড়াপীড়ি করেনি। কেন এমন ঘটনা ঘটলো, বিষয়টি বুঝতে পারছি না।’

বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম