কুষ্টিয়ায় এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ১৫:৫০ আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৫১

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনও কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা। অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান।

ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনও আলামত পাওয়া যায়নি। শুধু সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারেনি। তদন্ত চলছে।’

পিটিআই সড়কে চারতলা ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের এই আঞ্চলিক শাখার অফিস। আর এই অফিস থেকে কিছুদূরেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়ি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল জব্দ করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি