ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ১২:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:১৬

দশম গ্রেডের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে অংশ নেন।

দাবি মানা না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারী মেডিক্যাল টেকনোলজিস্ট মনির হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ায় দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।’

/এমএএ/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের