খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ১৪:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৭:০৬

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনে প্রধান ফটকে সড়কের ওপর কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফজলে রাব্বী রাজন ও হাসিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে বের হয়ে রাজন ও হাসিব সড়কের পাশে থাকা মোটরসাইকেলের দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হাসিবের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দেয় এবং গুলি করে। এতে হাসিব মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাজন দৌড় দিলে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। তিনিও লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। রাজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আদালতে হাজিরা শেষে নেমে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে হাসিব ও রাজন নিহত হয়েছেন। হাসিবের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছিল। সেখান থেকে মর্গে আনা হয়েছে। আর রাজনের লাশ মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) শিহাব করীম বলেন, ‘আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে। তাদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে চাপাতি ও দুটি মোটরসাইকেল পরিত্যক্ত ছিল। ওই দুজনকে গুলি করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। পরের বিস্তারিত জানানো সম্ভব হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, ‘আদালতের সামনে গুলিবিদ্ধ হওয়া দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলেই হাসিব নিহত হন। আর রাজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তারা দুজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুনেছি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তারা।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ