বেনাপোলে সীমান্তে অভিযান চালিয়ে মাদক উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭

যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর ঘিবা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা গ্রামের পূর্ব পাড়ার একটি মাঠে অবস্থান নেয়। রাত ১২টার দিকে কিছু চোরাকারবারিকে ভারত থেকে মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারিরা মাথার বস্তা ফেলে পালিয়ে ভারতের মধ্যে চলে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঘিবা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছেন। জব্দ করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ