অটোরিকশায় বাসচাপা, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরও চার জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

নিহতদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘরোয়া ইউনিয়নের পূর্বসরদী গ্রামে। নিহতরা হলেন– কবিরুল ইসলামের  ছেলে রায়ান (৩); রায়ানের মা রিমু আক্তার; রায়ানের নানি নুরজাহান (৫০) এবং অজ্ঞাত এক পুরুষ যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন চার জন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি