প্রার্থিতার জন্য অপেক্ষা করতে হচ্ছে নুসরাত তাবাসসুমকে

কুষ্টিয়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। 

তবে প্রথম ধাপের এই প্রার্থী তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। নুসরাতের প্রার্থিতার আবেদন করা কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। দলটির ঘোষিত ১২৫ আসনের তালিকায় স্থান পায়নি কুষ্টিয়ার চারটি সংসদীয় আসন।

এর আগে গেল ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কেনেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। পরদিন ১৪ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ইতোমধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এ ছাড়াও রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।

/এমএএ/
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি