ঢাকা থেকে বেড়াতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামে রিসোর্টে এই ঘটনা ঘটে।

মৃতের নাম ইফরাত উদ্দিন (২৬)। তিনি পুরান ঢাকার নাজির বাজার এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরতে আসেন ইফরাত। আজ সকালে চলে যাওয়ার কথা ছিল। তবে সকালে যাওয়ার আগে ছয় বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত পরেননি। ঘাট থেকে হ্রদের কিছু দূর যাওয়ার পর কায়াকিং বোট ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে তিনি ডুবে যান।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।’

তিনি আরও বলেন, ‘রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে রাঙামাটি কোতয়ালি থানায় হস্তান্তর করে।’

স্বর্ণদীপ আইল্যান্ড মালিক আব্দুল ওয়াদুদ বলেন, ‘যারা এসেছিলেন সবাই আত্মীয়। সকালে চলে যাওয়ার আগে কায়াকিং করতে হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পরেন। গরম লাগার কারণে যিনি মারা যান তিনি খুলে ফেলেন। হ্রদের কিছুদুর যাওয়ার পর নিজেদের মধ্যে দুষ্টুমি করতে থাকে। এক সময় ভারসাম্য হারিয়ে ইফরাত পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।’

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু পানিতে ডুবে মারা গেছেন, তাই একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার