মশিউর রহমান মহিলা কলেজে কৃতিছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত

বেনোপোল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৬:৪৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৬:৫১

বোনাপোল যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়ার ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে কৃতিছাত্রী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডক্টর মশিউর রহমানের সভাপতিত্বে কলেজ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তালা কলারোয়া থানার এমপি এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আমরা যদি পরস্পর ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকি তাহলে দেশ এগিয়ে যাবে। আজ  মেয়েরাও এগিয়ে যাচ্ছে এমনকি তারা এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত জয় করছে।আজকের মেয়েরা ভবিষ্যতে দেশের কর্ণধারও হতে পারে এটা আমি বিশ্বাস করি।
আমেরিকা প্রবাসি কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা নাসা বিজ্ঞানী ডক্টর মশিউর রহমান বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম ভালমানের কলেজ করার। সে আশা পূরণ হয়েছে। সরকার যদি আমার পাশে থাকে তাহলে আমি এই কলেজটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। 

এসআর/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম