৩৬ ঘণ্টা পর অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৭:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৭:২৩

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বটতলী থেকে অস্ত্রের মুখে অপহরণের ৩৬ ঘণ্টা পর অপহৃত রং মিস্ত্রি রাসেলকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর পুলিশের এএসপি (সার্কেল) নাসিম মিয়া।
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজার এলাকা থেকে ওই অপহৃত যুবককে উদ্ধার করা হয়। এসময় একটি দেশীয় এলজিসহ তিন অপহরণকারীকে গ্রেফতার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মুন্না, সুজন ও জাহিদুল ইসলাম বাবু। অপহৃত রাসেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শুক্রবার বিকেল রং মিস্ত্রি রাসেল বসুদুহিতা গ্রামের নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিক্শাযোগে তার কর্মস্থল রামগতি যাচ্ছিল। এসময় বটতলী এলাকায় পৌঁছলে মোটর সাইকেলযোগে ৬/৭জন সন্ত্রাসী অটোরিক্সার গতিরোধ করে রাসেলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় রাসেলের বাবা লোকমান হোসেন শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছয়ানী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে অপহরণকারী চক্রের সদস্য মুন্নাকে আটক করে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক একই এলাকার একটি বাজার থেকে অপহৃত রাসেলকে উদ্ধার ও অপর দুই অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক