তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসছেন নেতাকর্মীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা আসছেন জাতীয় স্মৃতিসৌধে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে এ চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন।

সাভার পৌর বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’

আমিনুল নামে একজন বলেন, ‘আমি ঢাকার ধামরাইয়ের থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি। তারেক রহমান বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করেছেন। আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তিনি। তাই আমরাও সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছি।’

উপস্থিত নেতাকর্মীরা বলেন, ‘তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি। এই দিনটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
সর্বশেষ খবর
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই