ওসির সঙ্গে বাগবিতণ্ডা: ‘স্লিপ অব টাং’ হয়েছে, দাবি ছাত্রনেতা মাহদীর

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ১৯:০২ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:০২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ওসির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় অসাবধানতাবশত ‘স্লিপ অব টাং’-এর কারণে মানুষের কাছে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে থানা থেকে ছাড়িয়ে নিতে গেলে এ ঘটনা ঘটে।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় মাহদী হাসান এ দাবি করেন। তিনি বলেন, জুলাই সহযোদ্ধাকে ভুল তথ্যের ভিত্তিতে ‘ডেভিল’ আখ্যা দিয়ে থানায় নেওয়া হয়। তথ্য-প্রমাণ দেওয়ার পরও তাকে ছাড়া হয়নি। এ সময় বক্তব্য প্রদানের সময় অনিচ্ছাকৃতভাবে ভুল শব্দ চয়ন হওয়ায় বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

এর আগে, শুক্রবার ভোররাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে কলিমনগরের নিজ বাড়ি থেকে জুলাই আন্দোলনের যোদ্ধা এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দুপুরে মাহদী হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে ছাড়িয়ে নিতে শায়েস্তাগঞ্জ থানায় যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের সঙ্গে মাহদী হাসানের তীব্র বাক্যবিনিময় হয়। এ সময় মাহদী হাসান ওসির কাছে জানতে চান, কী কারণে এনামুল হাসান নয়নকে আটক করা হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণেই আজ এই প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই বক্তব্যে তিনি বানিয়াচং থানা পোড়ানোর ঘটনা এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন।

পরে হবিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় এনামুল হাসান নয়নকে শায়েস্তাগঞ্জ থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

/এমএএ/
সম্পর্কিত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী 
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী 
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
টেস্ট ক্রিকেট ছাড়লেন সামি
টেস্ট ক্রিকেট ছাড়লেন সামি
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ