সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৬, ১৫:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:২০

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর আগামী (১১ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মাহফিলে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের এটাই প্রথম সফর। তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী