মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুকে ঢাকায় নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানকে (৯) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। তাকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চমেক হাসপাতাল থেকে হুজাইফাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় ঢাকার উদ্দেশে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের থেকে ভালো। তবুও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে গঠিত মেডিক্যাল বোর্ড।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ শিশুটিকে অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক আইসিইউতে পাঠান। এরপর থেকে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় হুজাইফা আফনান। ৯ বছর বয়সী শিশুটি ওই এলাকার লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

/এমএএ/
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী