কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে: তারেক রহমান

সিলেট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১৪:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কী করবে সবাই বুঝে গেছে। যারা বলছেন, অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন– তাদের ৭১ সালে দেশের মানুষ দেখেছেন।’

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ মঞ্চে তারেক রহমান ও অন্যরা সমাবেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কিছু দিন ধরে দেখছি দেশের কোনও কোনও মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একই রকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।’

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।’

বেকারদের কর্মসংস্থান ও কৃষির উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মা-বোনদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে খাল খনন করা হবে। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’

বিপুলসংখ্যক জনতার উদ্দেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে এই সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করলো বিএনপি। এ উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা সভাস্থলে অবস্থান করছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ১১টায় জনসভাস্থলের উদ্দেশে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী