জামালপুরে ধর্ষণের অপরাধে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর  প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০

এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অপরাধে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামালপুর শিশু আদালত-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন– জামালপুর সদর উপজেলার ডেফালী বাড়ি গ্রামের আলাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৮) এবং গোপালপুর দামেশ্বর গ্রামের আব্দুল মান্নান আকন্দ বেলের ছেলে সাব্বির হোসেন আকন্দ ওরফে সেতু (২৪)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক সাংবাদিকদের জানান, গত ২৬ জানুয়ারি ২০১৮ রাতে দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ির কাছে কেন্দুয়া দেওয়ানীপাড়া এলাকার মাদ্রাসা মাঠে বাৎসরিক ইসলামি সম্মেলন ও ওয়াজ মাহফিল শোনার জন্য অনুষ্ঠানস্থলে যায়। সেখানে গিয়ে সে ক্ষুধার্ত বোধ করায় রাত ১১টার দিকে ভাপা পিঠা কিনতে সভার বাইরে রাস্তায় যায়। সেই সময় সাব্বির হোসেন আকন্দ ও রিফাত হোসেন তাকে জোর করে কাছের মেশিন রুমে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে শিশু আদালত-১ (জেলা ও দায়রা জজ)-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে ওই দুজনকে দোষী সাব্যস্ত করেন। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯(৩) ধারায় সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি