চাঁপাইনবাবগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ২২:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:২৫

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছিল। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে যাত্রা করা একটি তেলবাহী মালগাড়ি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।

আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকাল ৫টার দিকে উদ্ধারকাজ শুরু হয় এবং রাত ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত ওয়াগন দুটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। এরপর থেকে রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ