চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৮

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হবে আজ রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়। সভা শুরুর ৩-৪ ঘণ্টা আগেই মঞ্চের সামনের অংশ পূর্ণ হয়ে গেছে।

এদিকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু মঞ্চের সামনের অংশে বসতে কর্মীদের চাপ থেমে নেই। কর্মীদের সবাই উচ্ছ্বসিত।

এখনও জেলা, উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনসহ মিছিলে নানা স্লোগান দিয়ে কর্মীরা প্রবেশ করছেন পলোগ্রাউন্ড মাঠে।

দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৯টায় হোটেল র‌্যাডিসন ব্লুতে একটি ইয়ুথ সম্মলনে অংশ নেবেন। এরপর তিনি রওয়ানা দেবেন পলোগ্রাউন্ড মাঠে।

দীর্ঘ ২০ বছর পর শনিবার রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।

এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ পলোগ্রাউন্ড মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল।

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের