নারায়ণগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৭ জানুয়ারি ২০২৬, ২১:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২১:২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ জন সামান্য আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর সোয়া ১২টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ইলিয়াস মোল্লা বলেন, আমাদের নারী কর্মীদের ‘জান্নাতের টিকিট বিক্রি করতে এসেছে’ বলে হেনস্তা করা হয়। তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনি এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। 

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। হামলার কোনও ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী।

নারায়ণগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয়পক্ষই বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে নিয়েছে। তবে জামায়াত বা অন্য কোনও পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের