রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগসহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, https://admission.ru.ac.bd/ ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে ফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এই ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৫৭ দশমিক ১৬। প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৫০।

এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৬১ দশমিক ৫০। প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) এবং বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আজ থেকে
নির্ধারিত সময়ে তৈরি হয়নি রাবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন
একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে জরুরি নির্দেশ
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ