নির্ধারিত সময়ে তৈরি হয়নি রাবির সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন

রাবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পার হলেও এখনও প্রতিবেদন প্রস্তুত হয়নি। তদন্ত কার্যক্রম শেষ করতে কমিটির আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে। আগামীকাল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে বসবো। তথ্য সেল, জনসংযোগ দফতর ও সংশ্লিষ্ট হলের সিসিটিভি ফুটেজ দেখবো। রসায়ন বিভাগও আগামীকাল লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা রয়েছে।’

এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে রসায়ন বিভাগের কমপক্ষে চার শিক্ষার্থী এবং বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হন।

ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘তারা কাজ করতেছে। তাদের সঙ্গে কথা হয়েছে। কাজটা যেহেতু একটু জটিল, তাই একটু সময় ত লাগবেই।’

/এফআর/
সম্পর্কিত
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
জেনেভা-পল্লবী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর করা হবে: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা 
ভ্রমণের ব্যাগে জায়গা বাঁচিয়ে জুতা রাখবেন যেভাবে
ভ্রমণের ব্যাগে জায়গা বাঁচিয়ে জুতা রাখবেন যেভাবে
বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে 
বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে 
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা