সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১৪:১০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:১০

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘যেসব দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের দিক দিয়ে আক্রান্ত, সেগুলোর প্রতিটিতে জনগণ নিজেরা নিজেরা মারামারি করছে। এ জন্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দেশে বিভাজন থাকলে চলবে না।’

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পথসভায় জোনায়েদ সাকি বলেন, ‘আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, দুটি ব্যালটে নির্বাচন হবে। একটি গণভোট, অপরটি সাধারণ নির্বাচন। গণভোট, যেটি বাস্তবায়নে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। জনগণের রায় ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না। তাই গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার পাশাপাশি সংসদ গড়ার লক্ষ্যে ৩শ আসনে ভোট দিতে হবে।’

‘জুলাই আন্দোলনে আজকে রক্তের বিনিময়ে নতুন দেশ গড়ার সুযোগ এসেছে। আজকে শিশুদের জন্য আবার নতুন ভবিষ্যৎ গড়তে চাই। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি গণসংহতি আন্দোলনসহ ৩৯টি দল যুগপৎ আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করি, সামনে জাতীয় নির্বাচনে এ যুগপৎ আন্দোলনের বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে।’

নির্বাচিত হলে বাঞ্ছারামপুরের উন্নয়ন করবেন উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সরকারে যদি আমাদের কিছু প্রভাব রাখার জায়গা থাকে, তাহলে সেটা কোথায় কাজে লাগানো যাবে, কার জন্য? আমরা বাঞ্ছারামপুরবাসীকে প্রাধান্য দিয়ে সে সুযোগ কাজে লাগাতে চাই। সেজন্য আমি বাঞ্ছারামপুর থেকে নির্বাচন করতে এসেছি। জনগণের স্বার্থের বাইরে অন্য কোনও স্বার্থের জন্য আন্দোলন করিনি। আমরা জনগণের ন্যায্য স্বার্থেই লড়াই সংগ্রাম আন্দোলন করেছি।’

এ সময় তার সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ