গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৮:২৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:২৫

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, আমরা বাংলাদেশের জনগণের লড়াইয়ের ভেতর দিয়ে একটা গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে ১১ বছরপূর্তি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভেম্বর ও ডিসেম্বরে গণসংহতি আন্দোলন দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির রয়েছে— ১. নভেম্বর ও ডিসেম্বরে দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন।

২. ১৪ নভেম্বর  জাতীয় প্রেসক্লাবে অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা।

৩. ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ।

৪. রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছরপূর্তি উপলক্ষে দেশব্যাপী সমাবেশ ও আলোচনা সভা।

৫. সব জেলা ও থানা ইউনিটে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বর্জ্য অপসারণ কর্মসূচি পালন।

৬. সব জেলায় কর্মশালা আয়োজন।

৭. ১১ ডিসেম্বর  ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি।

শ্রদ্ধা নিবেদন ও দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আরও অংশ নেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, সাভার থানার আহবায়ক এফ এম নুরুল ইসলাম, আশুলিয়া থানার আহবায়ক আবু তারেক, জাতীয় পরিষদের সদস্য সামসাদ আলম খান লাকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আল আমীন রহমান, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজা আহমেদ জুম্মন প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
সর্বশেষ খবর
মিরপুরে পুলিশের ওপর হামলা: গ্রেফতার আরও ৮
মিরপুরে পুলিশের ওপর হামলা: গ্রেফতার আরও ৮
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল
ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসার শিক্ষকের ৮ বছরের জেল, জরিমানা ২ লাখ
ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসার শিক্ষকের ৮ বছরের জেল, জরিমানা ২ লাখ
এবার বাড়লো বিমানের তেলের দাম, চার মাসে চার দফা
এবার বাড়লো বিমানের তেলের দাম, চার মাসে চার দফা
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা