হাঁস যেন কোনও শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:২৮

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনাদের বাবা-চাচার ভোটে আমার বাবা অলি আহাদ নির্বাচিত হয়েছিল। কাজ করতে পারে নাই। তাহের উদ্দিন ঠাকুরকে কারসাজি করে জয়ী ঘোষণা করা হয়েছিল। আগামী ১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ বিকাল পর্যন্ত প্রতিটি কেন্দ্র আপনার পাহারা দিবেন। আমার একটা হাঁসও যেন কোনও শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে।” 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকাবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত এই নেত্রী হাঁস প্রতীকে নির্বাচন করছেন।

রুমিন বলেন, “আমি কোনও কথা বলি নাই, আমি কাজ করেছি। আমি কোনও বড় বড় হুমকি-ধমকি দেই নাই। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার বাপের দুটি ইউনিয়ন, আমার বাপ-দাদার ভিটা। আমার দাদা-দাদির কবর। আপনাদের আমি আমার সঙ্গে আনতে চাইছি। এটা যদি দোষ হয়ে থাকে, আপনার ঘরের মেয়ে হিসেবে আপনারা আমার বিচার করবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ প্রশাসনসহ সবাইকে স্পষ্ট বার্তা দেওয়া আছে, যেখানে যাই হোক না কেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যেন কোনও ধরনের কারচুপি না হয়। এই আসনের দিকে মিডিয়ার নজর থাকবে, বিদেশি পর্যবেক্ষকদের নজর থাকবে। দেশি-বিদেশি সংস্থাগুলোর নজর থাকবে। সুতরাং, কেউ যদি মনে করে একটা ব্যালট পেপার তারা জাল করবে, তারা পরিষ্কার জেনে রাখুন, তাদের সমুচিত জবাব দেবে আমার ভোটাররা।”

বিএনপি থেকে বহিষ্কৃত এই প্রার্থী বলেন, “হাঁস উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সততার মার্কা, সাহসের মার্কা। আপনারা যদি পাশে থাকেন, আপনাদের দোয়া যদি আমার মাথার ওপর থাকে, আপনাদের ভোট যদি আমার সঙ্গে থাকে, ইনশাল্লাহ কোনও শক্তি নাই হাঁসকে পরাজিত করবে।”

রুমিন বলেন, “এক মামলা নিয়ে যারা ১৪ রকম কথা বলে এবং শেষমেশ ঘরের চিপায় গিয়ে লুকায়, তাদের ভয়ভীতিকে পাত্তা দেওয়ার কিছু আছে। আমার একটা ভোটারের পশম পড়ার আগে আমাকে আঘাত করতে হবে। প্রশাসনের সঙ্গে আমি আলাপ করেছি, কোনও রকম ভুয়া মামলা কারও বিরুদ্ধে হবে না। কোনোভাবেই কাউকে হয়রানি করা হবে না। আর সকলকেই বলি, কোন দল সরকার গঠন করবে এটা কিন্তু এখনও বলা যায় না। সুতরাং, বেশি বেশি লইরেন না। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষের ফায়সালা কী হয় আল্লাহই ভালো জানেন।”

/এবিএম/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা 
‘বিদ্যুত নিয়ে দুষ্টু লোকেরা বলে, টুকু আসে, টুকু যায়’
‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা
সর্বশেষ খবর
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা