সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯

বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, নানা ধরনের খরচ ও ঋণ পরিশোধের চাপে সরকার বিপর্যস্ত। চাইলেও সব উন্নয়নকাজ একসঙ্গে করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজ নির্বাচনি এলাকার নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি সরকারকে দোষ দেই না। সত্যিকার অর্থে নানান রকম খরচে সরকার বিপর্যস্ত। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে। সরকারকে তেল-ডিজেল অনেক বেশি দামে আনতে হচ্ছে। গ্যাস বেশি দামে আনতে হচ্ছে। সুতরাং চাইলেও যে পারতেছে ব্যাপারটা তেমনও না।’

এলাকার উন্নয়নকাজে নিজের দেওয়া ডিও লেটারের তথ্য তুলে ধরে তিনি বলেন, এসব ডিও লেটারের মোট মূল্য ৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ওরাইল থেকে রাজাপুর বাজার হয়ে রানিদিয়ার সড়কের প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া আরও কয়েকটি সড়কের জন্য ডিও লেটার দেওয়া হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘আমি ইতিমধ্যে আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার, তার অফিসে গেছি। আমি কথা বলে এসছি। দেখা যাক কী হয়। জুলাই মাসে নতুন বাজেট এসেছে জুন মাসে। এই বাজেটের অর্থ ছাড় হইতে বা টাকা ছাড় করতেও তো কিছু সময় লাগবে।’

চিত্র নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে তাকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে সেতুটির কাজ শুরু হবে।

নিজের ভূমিকা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহ যদি পুরা বাজেট আমার হাতে দিত, আমি সোনা দিয়া মুড়াইয়া দিতাম। আল্লাহ তো দেয় নাই। আল্লাহ আমারে মাধ্যম করছে। আপনাদের সঙ্গে সরকারের একটা মাধ্যম করছে।’

তিনি বলেন, তার পক্ষ থেকে কোনো চেষ্টার ত্রুটি থাকলে স্থানীয়রা তাকে জানাতে পারেন। দীর্ঘদিন এলাকায় দেখা না গেলে মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘মোবাইলের দিকে চোখটা রাখলেই বুঝবেন আপনাদের আপা ঘুমাইয়া নাই। আপনাদের আপা আপনাদের জন্য কাজ করতেছে। হয় সংসদে করতেছে, নাইলে এলাকায় করতেছে, কোথাও না কোথাও করতেছে।’

/ইউএস/
সম্পর্কিত
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
একজন নাগরিক যেকোনও সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার