পুলিশ মাদকসেবীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৭ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

কুষ্টিয়ার মিরপুরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরুদ্ধে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় নিজ বাড়ি থেকে ওই দুই জনকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুই ভাইকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও।

আটক দুজন হলো– আমলা খামার পাড়া গ্রামের আব্দুল কাদের মালিথার ছেলে সুমন মালিথা (৪০) ও রুবেল হোসেন মালিথা (৩৫)।

মিরপুর থানা পুলিশ জানায়, দুই ভাইকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। 

আটকের বিষয়টি মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ নিশ্চিত করেন। তবে দুই জনকে ছেড়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করতে চাননি পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, ‘তিন জন পুলিশ সন্ধ্যার পরে দুই মাদকসেবীকে ধরে নিয়ে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলে তারা বলেন, মাঝে মাঝে সেবন (মাদক) করেন। একজন আসলে প্রতিবন্ধী। তাদের মধ্যে একজনের পায়ের আঙুল নাই। আমরা সার্বিক বিবেচনা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি আসলে মানবিক দিক বিবেচনা করে।’

অপরজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। মোবাইল কোর্টের নিয়ম হচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত থেকে সামনে অপরাধটা সংঘটিত হতে হয়। অপরাধীকে অপরাধ স্বীকার করতে হয়। তবে তারা বলেছেন আজকে কোনও মাদক সেবন করেননি। তবে মাঝে মাঝে খান।’

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ‘আমরা দুই জনকে সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করি।  তারপর মোবাইল কোর্ট করার জন্য দিয়েছিলাম।’

ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে করতে পারেন, ওটা তার এখতিয়ার। তবে সুযোগ আছে কি নাই, এটা তিনি ভালো জানেন।’

/এমএএ/
সম্পর্কিত
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত