রংপুরে আসিফ মাহমুদ

‘বিতর্কিত নির্বাচন করার চেষ্টা করলে ১১ দলীয় জোট সমুচিত জবাব দেবে’

রংপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি কোনও ধরনের বিতর্কিত নির্বাচন করার চেষ্টা করা হলে ১১ দলীয় জোট তার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে– যদি এ ধরনের কোনও নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে ১১ দলীয় জোট যেকোনও সময় যেকোনও ধরনের কঠোর সিদ্ধান্ত নেবে।’

রবিবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে দেখেছি অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। একটি জায়গায় জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো এখন পর্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছি। এটা আমাদের দুর্বলতা নয়।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচন কমিশনের এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের কথাও আমরা বলেছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকারের কন্ট্রোলের জায়গা একটা নির্বাচন আয়োজনের জন্য যতটুকু হওয়া উচিত, তেমনটা নেই।’

হ্যাঁ ভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত যত সার্ভে এসেছে, আমরা দেখেছি, “হ্যাঁ” ভোটই অনেক দূর এগিয়ে আছে। এর মধ্য দিয়ে সংস্কারের যে প্রক্রিয়া, সেটা আরও পাকাপোক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের “না” ভোটের পক্ষে অবস্থানসহ গণভোট বর্জনের ব্যাপারে তিনি বলেন, ‘দিল্লির কোনও পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আর আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না। আমরা দেখেছি তারা এর আগে দিল্লিতে গিয়ে মিটিং করে এসে বলতো, কী কথা হয়েছে সেটা বলা যাবে না। যারা দিল্লির সঙ্গে স্পষ্ট আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক অথবা ধর্তব্য বলে মনে করি না।’

মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আহমেদ আলীসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের আশ্বস্ত করেন আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ১১ দলীয় জোট কাজ করবে।

এদিকে, সংস্কার, সুশাসন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে ‘হ্যাঁ’ ও এনসিপির প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় সন্ধ্যা ৭টায় কাউনিয়ায় পথসভায় বক্তব্য দেন তিনি। পরে পীরগাছাতেও জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান