নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে: হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬

‘ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘সাধারণ ভোটারদের ভয়ের কিছু নেই। সরকার ও রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটারদের কাজ হলো ভোট দেওয়া এবং কীভাবে কেন্দ্রে যাবেন, হেঁটে নাকি রিকশায়— সে পরিকল্পনা করা।’

তিনি আরও বলেন, ‘জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে— এই পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা দুঃখজনক হবে।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘মানুষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই বিপ্লবের মতো হাতিয়াতেও গণবিপ্লব হতে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত