বরিশালে তারেক রহমানের সমাবেশস্থলে সকাল থেকেই জনতার ভিড়

বরিশাল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১

২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এতে অংশ নিতে বরিশাল বিভাগের ছয় জেলার ২১ আসনের প্রার্থী এবং তাদের সমর্থকরা দলে দলে জড়ো হয়েছেন।

রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন বেলস পার্ক মাঠে। সকাল ১০টার মধ্যে মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠের আশপাশের এলাকা ও সড়কেও তারেক রহমানকে দেখার জন্য জনতার ভিড়।

এর আগে ২০১৫ সালে প্রতিনিধি সম্মেলনে বরিশাল স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান।

আজকের নির্বাচনি সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ভোটারদের সঙ্গে। এতে সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি