নির্মাণকাজের সময় বোমা বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণে আব্দুল কাদের (৩৫) ও জাকির হোসেন (৪০) নামে দুই যুবক গুরুতর জখম হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় কাদের এবং জাকির মারাত্মক জখম হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুন্ডা গ্রামের কাচারি পুকুর পাড় এলাকায় সকালে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়িতে শৌচাগারের হাউজ নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিক কাদের ও জাকির। এ সময় হঠাৎ বিকট শব্দে মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং শ্রমিক কাদের ও জাকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

জাকিরের বাবা আব্দুল গনি ঢালী বলেন, ‘আমার ছেলের বাড়িতে শৌচাগার তৈরির করার জন্য দুই জন শ্রমিক মাটি কাটছিলেন। এক পর্যায়ে হঠাৎ মাটির নিচে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জাকির হোসেন নামে এক শ্রমিকের শরীর ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

সেখানে আরও বোমা পুঁতে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
আইন কর্মকর্তা আ.লীগ নেতার অফিসে অস্ত্র-গুলি-পেট্রোল বোমা ও বিদেশি মদ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান