নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে  পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতদের দুই রোহিঙ্গা। তারা হলেন– আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪ এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত অপর তিন জন হলেন– হ্নীলা আলী খালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮), নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় একটি ডাম্পার ট্রাক নিয়ে ধানের শীষের নির্বাচনি প্রচারণা চালানো হয়। ওই সময় কিছু লোকজন জড়ো হয়। পরে গাড়ির আশপাশে হঠাৎ একদল লোক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হন।

টেকনাফ মডেল থানার ওসি বলেন, ‘আলী খালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জন রোহিঙ্গা এবং তিন জন বাংলাদেশি রয়েছেন। কারা গুলি করছে পরে বিস্তারিত জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান