বিগত ১৫ বছরের কারচুপির কারণেই মানুষের মনে উদ্বেগ রয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি 
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত ১৫ বছরের কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণেই মানুষের মনে নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আমরা নির্বাচনে প্রচারের সময় লক্ষ করেছি, ব্যাপকভাবে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ-উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে, নারীদের মধ্যে এই আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষ ১৫-১৬ বছর ভোট দিতে পারেননি, তাই এই নির্বাচন তাদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।’

মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত বছরগুলোতে নির্বাচন নিয়ে এত কারচুপি হয়েছে, এত বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে মানুষের মনে উদ্বেগ ও সন্দেহ থেকে গেছে। এ প্রশ্ন তাদের কাছে স্বাভাবিকভাবেই আসছে যে শেষ পর্যন্ত নির্বাচনটা ঠিকঠাকভাবে হবে কিনা। তবে আমি যতটা দেখেছি, প্রথম দিকের দু-একটা ঘটনার পরে সবাই সংযত হয়েছেন এবং পরিবেশটা ভালোই বলতে হবে। এবার সার্বিকভাবে যে পরিস্থিতি দেখছি, তাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফ্রুটফুল কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না।’ 

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু হবে।’ 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন বলেন, ‘তার এসব সফর ও বাণী বিএনপির রাজনীতিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবে।’ 

‘সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যা ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় মিথ্যা অপপ্রচার করে– সেটা কোনও কাজে দেবে না’ বলে উল্লেখ করে বলেন, ‘মানুষের প্রতি আমাদের আস্থা আছে, তারা বোকা নন। তারা ভাবনা-চিন্তা করেই সঠিকটা বেছে নেবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, তারা জনসাধারণের মধ্যে ঘুরে ঘুরে এই প্রচার করেছি যে আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, এটা আপনার অধিকার। হিন্দু-মুসলমান সবাই মিলে দলবেঁধে ভোট দিতে যান। প্রশাসনও সেটাই বলছে। আমরা আশাবাদী সবাই ভোট দিতে যাবেন।’ 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আল মামুন, তারিখ আদনানসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী