সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত, ৩ জনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিত এবং তিন জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা আলাদা পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে ভোটের পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।

অভিযুক্ত পাঁচ জনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী