লক্ষ্মীপুরে অটোচালককে হত্যা, ৪ আসামি গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪

লক্ষ্মীপুরের রায়পুরে অটোচালক সোহাগ হোসেনের (২৭) হত্যা মামলার চার আসামি গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ও রবিবার রাতে আসামিদের উপজেলার রাখালিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রবিবার সকালে নিহতের বড় ভাই রাজিব হোসেন থানায় মামলা করেন।

এই মামলায় সোনাপুর ইউপির মামলার বাদীর পার্শ্ববর্তী চরবগা গ্রামের নজির (৪৮), হৃদয় (২২), মুরাদ (৩০), আরাফাত (২৫), শাহিন (২৬) ও রাব্বি (২৬) ও সুজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। তারা জুয়াড়ি ও মাদকসেবী বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে আরাফাত আগামী রবিবার বিদেশ চলে যাবে বলে গুঞ্জন উঠেছে এলাকাবাসীর মাঝে। 

গ্রেফতার আসামিরা হলো– নজির, হৃদয়, সুজন ও আরাফাত।

রবিবার বিকালে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নিহতের বাড়ির কাছে ও থানার সামনে মানবন্ধন করেছিলেন এলাকাবাসী। এ সময় ঘাতকদের গ্রেফতারের আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার।

শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার আবদুর রব পাটোয়ারী বাড়ির হেলাল পাটোয়ারীর কলার বাগানে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক সোহাগ ওই এলাকার তাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী শাহিনুর বেগম অন্তঃসত্ত্বা।

নিহত সোহাগের ভাই জানান, আসামি আরাফাতসহ অন্যরা এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আরাফাতের ছবি ও পাসপোর্ট ওসির কাছে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, সংসদ নির্বাচনের রাত থেকে সোহাগকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা সোহাগকে হত্যা করে মোবাইল ও অটোরিকশা নিয়ে যায়। তবে সে তার এলাকার কয়েকজন মদকসেবী ও জুয়াড়িদের সঙ্গে অনলাইনে জুয়ায় আশক্ত ছিল। এ কারণেই হয়তো তারা হত্যা করে কলার বাগানে বালুর স্তূপে পুঁতে রাখে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘অটোচালক সোহাগের হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্ধেহভাজন আরাফাত, নজির, সুজন ও রিদয়কে গ্রেফতার করা হয়। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
অটোরিকশা চালকদের কাছে চাঁদা চাওয়ায় সড়ক অবরোধ
সড়কে অটোরিকশাযাত্রী মা ও মেয়ে নিহত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী