ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত একই পরিবারের ৩ জন

জামালপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটো রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার একই পরিবারের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সর্বশেষ খবর
আট বছর পর মুখ খুললেন খাজা
আট বছর পর মুখ খুললেন খাজা
শিমলায় খাড়া পথে হাঁটার দিন শেষ, চালু হচ্ছে ফানিকুলার ট্রলি
শিমলায় খাড়া পথে হাঁটার দিন শেষ, চালু হচ্ছে ফানিকুলার ট্রলি
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
৮৩ বছরেও ফিট থাকার চেষ্টা, ফিট থাকার মন্ত্র জানালেন অমিতাভ বচ্চন
৮৩ বছরেও ফিট থাকার চেষ্টা, ফিট থাকার মন্ত্র জানালেন অমিতাভ বচ্চন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম