প্রতিপক্ষের হামলায় নদীতে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১

হামলাকারীদের হাত থেকে বাঁচতে নৌকা থেকে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ সাব্বির (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের রাউজানে হালদা নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, ‘হাটহাজারী উপজেলার মদুনাঘাট রামদাস মুন্সীর হাটে পোয়া ফকির মাজারের বার্ষিক উরসে গিয়েছিলেন সাব্বিরসহ আরও কয়েকজন। সেখানে দুই দল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইদিন রাত ১টা থেকে উরসের মেলা থেকে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেছিলেন। যাদের সঙ্গে তাদের উরসে দ্বন্দ্ব হয়েছিল তারা নৌকায় হামলা চালালে পানিতে পড়ে নিখোঁজ হয় সাব্বির।’

ঘটনার পরপরই তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য, নৌ পুলিশ এবং স্থানীয় লোকজন নদীতে ব্যাপক তল্লাশি করেন। তিন দিন পর আজ মঙ্গলবার সকালে হালদা নদীর ছায়ার চর এলাকা থেকে নিখোঁজ সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক