উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫

মিনিসো বাংলাদেশ রাজধানীর উত্তরায় তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উদ্বোধন হওয়া এই স্টোরের মাধ্যমে দেশে ব্র্যান্ডটির ব্যবসায়িক সম্প্রসারণে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি)-ভিত্তিক পণ্যসহ বৈচিত্র্যময় লাইফস্টাইল পণ্যের বিস্তৃত সংগ্রহ উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, এম আর খান শাহীন, শাহ আদীব চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও সানজানা শেহনাজ চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। তাদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে স্টোরটির উদ্বোধন করা হয়। নতুন স্টোরটি ঘুরে দেখতে এবং পছন্দের পণ্য সংগ্রহ করতে প্রথম দিনেই ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রেতা ও পপ কালচার অনুরাগীরা।

উত্তরার ৯ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথের ১৪ নম্বর প্লটে অবস্থিত এই ফ্ল্যাগশিপ স্টোরে আন্তর্জাতিক পপ কালচার ও জনপ্রিয় বিনোদন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পণ্যের বিস্তৃত সংগ্রহ রাখা হয়েছে। উদ্বোধনের অন্যতম আকর্ষণ বাংলাদেশে মিনিসোর মাধ্যমে প্রথমবারের মতো নারুটো কালেকশনের সূচনা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই জাপানি অ্যানিমে সিরিজের পণ্য স্থানীয় ভক্ত ও সংগ্রাহকদের জন্য নতুন সংগ্রহের সুযোগ তৈরি করেছে।

এ ছাড়া স্টোরটিতে এক্সক্লুসিভভাবে পাওয়া যাচ্ছে ফর্মুলা ওয়ান (এফ১) ও ওয়ান পিসের সম্পূর্ণ কালেকশন। পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় আইপি-ভিত্তিক পণ্য। জনপ্রিয় চরিত্র, সংগ্রহযোগ্য সামগ্রী ও দৈনন্দিন ব্যবহারের লাইফস্টাইল পণ্যের সমন্বয়ে সাজানো এই স্টোরটি অ্যানিমে অনুরাগী, মোটরস্পোর্টসপ্রেমী, সংগ্রাহক এবং সাধারণ ক্রেতাদের জন্য কেনাকাটার নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।

উত্তরা ফ্ল্যাগশিপ স্টোর চালুর মধ্য দিয়ে মিনিসো বাংলাদেশ দেশে তাদের রিটেইল কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিকভাবে পরিচিত আইপি কালেকশনগুলোর পরিসর বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে। নতুন এই স্টোরে ক্রেতারা বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পণ্য ও লাইফস্টাইল সামগ্রী সরাসরি দেখার এবং নিজেদের পছন্দ অনুযায়ী সংগ্রহ করার সুযোগ পাবেন।

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক