বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জেলের এক জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল মাছ। পরে ওই মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাছবোঝাই ট্রলারটি কক্সবাজারের টেকনাফের কায়ুকখালী ঘাটে ভেড়ে। একই দিন ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ মিজান ও হারুন জানান, ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে জাল ফেলার পর মঙ্গলবার বিকালে জালে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন গড়ে ৫ থেকে ৬ কেজি। মোট মাছের পরিমাণ ১০০ মণ হয়েছে। এসব মাছ ২৪ হাজার টাকা মণ হিসাবে ২৪ লাখ টাকায় বিক্রি করেছি।

ঘাটে পৌঁছানোর পর ব্যবসায়ীদের মধ্যে মাছগুলো কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ৪৫ লাখ টাকা দাম হাঁকা হলেও পরে মণপ্রতি ২৪ হাজার টাকা দরে মাছগুলো ২৪ লাখ টাকায় বিক্রি করা হয়।

ট্রলারটির মাঝি রহমত উল্লাহ জানান, কয়েকদিন ধরে সমুদ্রে মাছ না পাওয়ায় তারা হতাশ ছিলেন। তবে এদিন একসঙ্গে এত মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, ধরা পড়া কোরাল মাছ কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হবে। রমজানকে সামনে রেখে বাজারে সামুদ্রিক মাছের সংকট থাকায় লাল কোরালের চাহিদা বর্তমানে বেশি।

স্থানীয় জেলেরা বলেন, ‘লাল কোরাল সাধারণত গভীর সমুদ্রে এবং প্রবাল এলাকাজুড়ে ঝাঁক বেঁধে চলাচল করে।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম বলেন, ‘লাল কোরাল সুস্বাদু মাছ। হাটবাজারে একসময় প্রচুর পাওয়া যেত। এখন কমে যাচ্ছে।’ লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে