সাংবাদিক মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ১৬:৫৮আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:৫৮

সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন– প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, এখন টিভির আহসান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি, এসএম বিপ্লব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন প্রমুখ। 

বক্তারা বলেন, ‘বালু খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সামিউল মনিরের ওপর হামলা চালানো হয়। বর্তমান বাংলাদেশে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে হামলার পর মামলা নেওয়ার বিষয়ে প্রশাসনের গড়িমসি আমাদের ভাবিয়ে তুলেছে। বালুখোরদের হোতা আনারুল ইসলাম আঙ্গুর, আব্দুর রহমান বাবুসহ চক্রটি মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।’

বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ