স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৬, ১২:১৮ আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৪:২৮

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিহত তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) আটক করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ছেলে তাসফিক ও মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো।  

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে দেখি ওই বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভেঙে তানিয়ার দেহ পোড়া অবস্থায় খাটের ওপর দেখতে পাই। পরে সংবাদ পেয়ে পুলিশ এসে আসামিকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি এবং বাসার ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
দুই শতাব্দীর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে কলাকোপার ব্রজ নিকেতন
দুই শতাব্দীর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে কলাকোপার ব্রজ নিকেতন
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
রূপচাঁদা মাছের কোফতায় বদলে যাক দুপুরের মেনু
রূপচাঁদা মাছের কোফতায় বদলে যাক দুপুরের মেনু
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি