পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ২১:০২ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১:০২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে শরীয়ত উল্লাহকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ।

মামলার বিবরণী থেকে জানা যায়, পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় ২০০৫ সালের ১৩ মার্চ মধ্য রাতে গফরগাঁওয়ের ডুবাইল গ্রামের নিজ বাড়িতে বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে ছেলে শরীয়ত উল্লাহ। এসময় বাধা দেওয়ায় মা নাসিমা খাতুনকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।১৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বাবা ইব্রাহিম খলিল উল্লাহ মারা যান। পরের দিন ১৫ মার্চ নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি শরিয়ত উল্লাহকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একইসঙ্গে আসামি আপিল করেন।

আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক খান ফরিদ জানান, মামলাটি ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ বিচার শেষে শুধুমাত্র স্বীকারোক্তির ওপর ভিত্তি করে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করেন। আপিলটি শুনানি শেষে তাকে খালাস দেদেওয়া হয়।

তিনি বলেন, আসামির স্বীকারোক্তি সত্য ও স্বেচ্ছায় প্রণোদিত না হওয়ায় এবং স্বীকারোক্তির সাথে পারিপার্শ্বিক সাক্ষ্যর গড়মিল থাকায় আসামি খালাস পান। সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে, আসামির চাচা ও চাচাতো ভাইদের সাথে পারিবারিক শত্রুতার কারণে আসামিকে সেই মামলায় জড়িত করা হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়ালা
সন্ত্রাসবিরোধী মামলায়  আ.লীগের ১৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
সুন্দরবনে ‘দাদা ভাই বাহিনীর’ সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’ 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’