খুলনায় বাণিজ্য মেলায় কিশোরের মৃত্যু: তিন লাখ টাকায় মিমাংসা

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ০৩:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০৩:৪৭

খুলনা খুলনায় বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় রাকিব (১০) নামে এক কিশোরের। মৃত্যুর ঘটনাটি টাকার বিনিময়ে নিস্পত্তি হওয়ায় এ ঘটনায় কোনও মামলা হয়নি। ঘটনার পর থেকে মেলায় স্থাপিত শিশু-কিশোরদের খেলার থিম পার্কটি বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় রাকিবের পরিবারের পক্ষ থেকে কোনও করা মামলা হয়নি। বিষয়টি মেলা কর্তৃপক্ষ ও শিশুর পরিবারের মধ্যে মিমাংসা হওয়ায় মামলা দেয়া হয়নি। মেলা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। সার্কিট হাউজ ময়দানে মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
এলিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ইমরুল হাসান জানান, নাগরদোলায় থাকা অবস্থায় ওই ছেলেটি অসতর্কতায় হাত ছেড়ে দিলে কাঠের বক্সের আঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু না। তিনি শিশু রাকিবের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে মিমাংসা করে নিয়েছেন। তারা বিষয়টি বুঝতে পেরে মামলা করেননি।

খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ক্ষতিপূরণের টাকার বিনিময়ে কখনো হয় না। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ ধরনের শিশু পার্ক স্থাপান করার বিধান নেই। এ ব্যাপারে কোনও চুক্তিও নেই।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের