কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ১০:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১০:০৫

মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন পঞ্চগড়ের ইসলাম (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে যানজট কমিয়ে আনে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকই মারা যান। হেলপার ও যাত্রীসহ আহত হয় ৪ জন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের